টাঙ্গন নদী থেকে দুই লাশ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:০৭
ঠাকুরগাঁও টাঙ্গন নদী থেকে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সদর উপজেলা নারগুন কহরপাড়া টাঙ্গন নদীর পাড় থেকে অজ্ঞাতনামা (৪৫) এক মহিলা এবং পীরগঞ্জ উপজেলার কশাঁডাঙ্গী পাড়ায় ফজলু (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় নদীর পাড়ে একটি লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ঠাকুরগাঁও সদর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। অপরদিকে পীরগঞ্জ উপজেলার কশাঁডাঙ্গী পাড়ায় ফজলু (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে স্থানীয়রা।