অপহূত ব্যক্তির কঙ্কালসহ বান্দরবানে দুই এমএনপি সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানছি উপজেলার দুর্গম মরিয়মপাড়ায় অভিযান চালিয়ে বিজিবি-পুলিশ যৌথ বাহিনী পাহাড়ী সশস্ত্র গ্রুপ ম্রো ন্যাশনাল পার্টি (এমএনপি) দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- রিংলক ম্রো (৩২) এবং মৈয়ই ম্রো (২৮)। পরে আটককৃতদের দেয়া তথ্যমতে, থানছির পাহাড়ি ঝিরি থেকে উদ্ধার করা হয়েছে এক মাস আগে অপহূত চালা ম্রোর কঙ্কাল। আটককৃত দুই এমএনপি সদস্য জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে মুক্তিপণের জন্য থানছির স্থানীয় বাসিন্দা চালা ম্রোকে তারা অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পার্শ্ববর্তী পাহাড়ি ঝিরি থেকে একমাস আগে অপহূত চালা ম্রোর কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
