পাকিস্তানের বিপক্ষে গায়ানায় উদ্বোধনী ওয়ানডে ম্যাচে গোড়ালির চোটে ছিটকে গেছেন ক্যারিবীয় পেসার রবি রামপল। প্রথম একদিনের ম্যাচের জন্য বৃহস্পতিবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। ১৪ জুলাইর এই ম্যাচে বাদ রাখা হয়েছে দিনেশ রামদিনকেও।
এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে গায়ানায়। প্রথম দুটি ওয়ানডে হবে এই ভেন্যুতেই। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি তিনটি হবে সেন্ট লুসিয়ায়। দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৭ ও ২৮ জুলাই সেন্ট ভিনসেন্টে।
ওয়েস্ট ইন্ডিজ দল:ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, জনসন চার্লস, ক্রিস গেইল, জ্যাসন হোল্ডার, সুনিল নারিন, কিয়রন পোলার্ড, কেমার রোচ, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, লেন্ডি সিমন্স ও ডেভন স্মিথ।
