যাত্রাবাড়ি এলাকা থেকে ১২শ’ পিস ইয়াবাসহ হাকিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার যাত্রাবাড়ির কাজলা এলাকার নতুন রাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১০ এর এএসপি জানান, তাদের একটি টিম কাজলা এলাকায় অভিযান চালায়। এলাকার নতুন রাস্তা মোড়ের একটি দোকান থেকে হাকিমকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
