সিংগাইরে থানার পাশে ডাকাতি

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২২:১৭
জেলার সিঙ্গাইর থানার পাশেই পৌরসভার ৮নং ওয়ার্ডে গত বৃহস্পতিবার রাতে লোকনাথ বসাকের বাড়িতে ডাকাতি হয়। ১৫/১৬ জন মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বার্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডাকাতি করার পূর্বে মুখোশধারী ডাকাতরা আশপাশের বাড়িগুলোর দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকে দেয়। পুলিশ গত বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল যায়। যদিও সিংগাইর থানার ওসি লিয়াকত আলী গতকাল শুক্রবার সংবাদিকদের কাছে এক কথা অস্বীকার করেন। এছাড়া গত দুই দিন আগে চারিগ্রামের দুটি বাড়িতে এবং পৌর এলাকার আশু মাস্টারের বাড়িতে এভাবেই ডাকাতি হয়েছে বলে জানা গেছে।