শোক সংবাদ

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২২:১৯
মোখতার আহমেদ চৌধুরী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বিশিষ্ট জমিদার গুরা মিয়া চৌধুরীর পুত্র সাবেক ইউপি চেয়ারম্যান মোখতার আহমেদ চৌধুরী (৮৫) শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি দীর্ঘদিন থেকে মুখগহবরে ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও চার কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার পেকুয়ায় নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাজেদা বেগম শ্রীনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খানের মাতা মাজেদা বেগম (৮৫) শুক্রবার ঢাকার মোহাম্মদপুর বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি ছয় পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। শ্রীনগর উপজেলার গ্রামের বাড়িতে বাদ আছর নামাজে জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। হোসনে আরা বেগম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক মহসিন আলীর মা হোসনে আরা বেগম শুক্রবার দর্শনা কলেজপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুর সময় তিনি ৫ পুত্র, ৩ কন্যা রেখে গেছেন। বাদ এশা দর্শনা বালিকা বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে মোবারক পাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয় ।