ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল বউ কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা। সমপ্রতি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সাতটি দেশের ৪০ দম্পতি অংশ নেয়। অনেকে একে মজা করে বলছেন, স্ত্রী চুরি করতে সুবিধার জন্যই এই প্রতিযোগিতা!। খবর দ্য টেলিগ্রাফ’র।
এ বছর প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন স্বাগতিক দেশের তায়াস্ত মিত্তিনেন এবং ক্রিস্টিনা হ্যাপানেন। গত চার বছর ধরে তারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আসছেন। বউ বহনে বিভিন্ন পদ্ধতিও রয়েছে। আর এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ‘এস্তোনিয়ান’ পদ্ধতি। এই পদ্ধতি অনুসারে বউয়ের পা দুটি ঘাড়ের সঙ্গে বেঁধে পিছন দিয়ে তার মাথা ঝুলিয়ে দিতে হয়।
মিত্তিনেন বলেন,এজন্য তিনি কয়েকটি প্রশিক্ষণও নিয়েছেন। ২৫৩ দশমিক ৫মিটার অতিক্রম করতে তার সময় লাগে মিনিট ২২ সেকেন্ড। আর এক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ রেকর্ড ৫৬ দশমিক ৯ সেকেন্ড।
