জোকস

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২০:০৬
++ জেলার :তোমার শেষ ইচ্ছে কী? আসামি :আমি জেলের স্পেশাল মিল খেতে চাই। জেলার : যাতে মৃত্যুর আগে তৃপ্তি পাবে তুমি? আসামি :না, তৃপ্তি পাব না। তবে প্রতি মাসে ওই খাবার খেলেই আমার মরতে ইচ্ছা করে। ++ ম্যানেজার :তুমি বলছ তুমি এ যাবত্ দু-তিনটা হোটেলে বেয়ারার কাজ করেছ। তা কোনো প্রমাণ আছে কি? বেয়ারা :স্যার, এই দেখুন, চারটা চামচ, তিনটা রুপার ডিশ, পাঁচটা এসট্রে আর একটা দামি তোয়ালে। ++ ছেলে স্কুলের এক ছাত্রের কলম চুরি করে ধরা পড়েছে শুনে বাবা রেগে ছেলেকে উত্তম-মধ্যম দিতে-দিতে বললেন, হারামজাদা, তোর কীসের অভাব শুনি? এই তো ক’দিন আগে অফিস থেকে তোর জন্য এক ডজন ডটপেন আর ছ’টা পেন্সিল এনে দিলাম, তবুও চুরি করতে তোর লজ্জা করে না। ++ উকিল বলছেন চোরকে, ‘তুমি বলছ তুমি নিরপরাধ, অথচ পাঁচজন সাক্ষী বলছে তারা তোমাকে দোকান থেকে ঘড়িটা চুরি করতে দেখেছে।’ চোর :হুজুর, আমি এমন ৫০০ জনকে হাজির করতে পারব, যারা আমাকে চুরি করতে দেখেনি! ++ আশাবাদীরা বলে, ‘গ¬াসটি অর্ধেক পানিতে পূর্ণ।’ নিরাশাবাদীরা বলে, ‘গ¬াসটি অর্ধেক খালি।’ কৃপণেরা বলে, ‘গ¬াসটি যতটুকু হওয়া উচিত ছিল, তার চেয়ে দ্বিগুণ বড়। কী দরকার ছিল এই বাড়তি খরচটুকু করার!’