আবারও অস্ট্রেলিয়ায় শাবনূর!

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২০:০৬
তিনি যে অনেকখানি বদলে গেছেন তা ফিল্ম ইন্ডাস্ট্রির সকলেই জানেন—কি স্বভাবে, কি ক্যারিয়ারের অংকে, কি মেলামেশায়। ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে নামকাওয়াস্তে দুয়েকটি ছবিই আছে তার কাছে। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সর্বশেষ মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিটির কাজ শেষ করেছেন। বলা যায় সাম্প্রতিক সময়ে শাবনূরের ছবি বিশ্লেষণে এটিই আলোচিত চলচ্চিত্র। এ ছবিটিতে মৌসুমীর সাথে অভিনয় করেছেন। এই দুই সুপারস্টারের পাশাপাশি পরিচালক দুই অর্বাচীন শিল্পীকে নিয়েছেন ছবিটির তরুণ বয়স ধরে রাখার জন্য। আর সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শাবনূর আবারও এই ছবির শুটিং শেষ করে অস্ট্রেলিয়ায় চলে গেছেন। বলা বাহুল্য, সেখানে তার স্বামী বা সংসার রয়েছে কি না। তা বারবার অস্বীকৃতি জানালেও একাধিক প্রবাসী বাঙালি তাকে একজন বিদেশি নাগরিকের সাথেই দেখেছেন বিভিন্ন জায়গায়। তবে অস্ট্রেলিয়ায় শাবনূর স্থায়ীভাবে নিজ বসতিতেই থাকেন বলে স্বীকার করেছেন শাবনূরের কাছের দুয়েকজন পরিচালকও। ছবির কাজ শেষ করে শাবনূরের এই অস্ট্রেলিয়া সফর শেষে আবারও কবে তিনি ফিরবেন জানা যায়নি। তবে অস্ট্রেলিয়া ঈদ উদযাপন করে তারপরেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এদিকে শোনা গেছে, প্রবাসে থেকে নতুন কোনো ছবির কন্টাক্ট না পেলে তিনি আর এ দেশমুখো সহসা হবেন না!