আধুনিক বাংলা গানে দুজনই স্নিগ্ধতায় ডুবিয়েছেন শ্রোতাদেরকে। ফাহমিদা নবী ও সুমনা হকের ভেতরে ব্যক্তিগত পরিচয় আর সম্পর্কের সুতোটাও বেশ সমান্তরাল। বর্তমানে চ্যানেলের হাটবাজারে আসছে ঈদ উপলক্ষে এই দুজনকেই ছুটতে হচ্ছে আজ এই চ্যানেল তো কাল আরেক চ্যানেল। সম্প্রতি একটি চ্যানেলে দুজনার দেখা হলে আড্ডা জমে ওঠে। অতঃপর স্মৃতি ধরে রাখার আয়োজনেই এই ছবি তোলা ফাহমিদা নবীর মোবাইল ক্যামেরায়।
