এবার অভিনয়ে মেহরাব

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২০:০৮
ক্লোজআপ ওয়ানখ্যাত তারকা মেহরাব কিছুদিন আগে এনটিভির একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একজন উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। একজন কণ্ঠশিল্পী ও উপস্থাপক হওয়ার পাশাপাশি এবার তিনি আত্মপ্রকাশ করলেন একজন অভিনেতা হিসেবেও। আসছে ঈদের জন্য পার্থ সরকারের পরিচালনায় ‘স্বপ্ন স্বপ্ন খেলা’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে মেহরাবের বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশা।