অভিনয় ছাড়ছেন দিয়া মির্জা!

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২০:০৮
১৯ বছর বয়সেই মিস এশিয়া প্যাসিফিক খেতাব অর্জন করেন দিয়া মির্জা। তারপর বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী এবং এখন একজন সফল প্রযোজক। তার ক্যারিয়ারের সেরা চলচ্চিত্র হিসেবে এখনও ‘রেহনা হ্যায় তেরে দিল ম্যায়’কেই অভিহিত করা হয়। জনপ্রিয় এই তারকা এখন নাকি অভিনয় ছাড়ছেন! এমনটাই অনুমান করছেন অনেকে। কারণ বিগত কযেক বছর ধরে দিয়া মির্জা প্রযোজনায় মনোনিবেশ করেছেন অনেক বেশি। শুধু তাই নয়, সম্প্রতি এক সাক্ষাত্কারে দিয়া মির্জা বলেছেন, ‘এই মুহূর্তে ৩টি নতুন চলচ্চিত্র নিয়ে কাজ করছি। নতুন আরও কিছু প্রজেক্টের বিষয়ে কথা চলছে। গল্পগুলোও মানসম্মত। এসব চলচ্চিত্রের পোস্টপ্রোডাকশনসহ নানা কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। তাই এই মুহূর্তে অভিনয়টা নিয়ে খুব একটা ভাবছি না। এই মুহূর্তে অভিনয়ে চেয়ে আমার চলচ্চিত্রের ব্যবসাটা ভালোভাবে বুঝতে চাইছি। নিজেকে একজন প্রযোজক হিসেবেও ভালো এনজয় করছি।’