বুলবুল আহমেদ :দেশীয় চলচ্চিত্রের মহানায়ক। ২০১০ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। ১৯৪১ সালের ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। বুলবুল আহমেদের মূল নাম তাবাররুক আহমেদ। বুলবুল তার ডাকনাম। ১৯৬৮ সাল থেকে তিনি টিভি নাটকে অভিনয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। তার মামাতো ভাই প্রবীণ নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাজমুল হুদা বাচ্চুর হাত ধরেই ১৯৬৫-এর আগে ‘উল্কা’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চনাটকে বুলবুল আহমেদের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে ‘ইয়ে করে বিয়ে’ ছবিতে সহনায়কের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে বুলবুল আহমেদ নিজেকে সম্পৃক্ত করেন। তারপর তিনি ‘সূর্যকন্যা’ ছবিতে চুক্তিবদ্ধ হন। আজ এই গুণী ব্যক্তির মৃত্যুবার্ষিকীতে ইত্তেফাক বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শ্রদ্ধা।
