চ্যানেল আইতে আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নূরজাহান’। এ দীর্ঘ ধারাবাহিকটি রচিত হয়েছে বাস্তব ঘটনার প্রতিলিপি কথাশিল্পী ইমদাদুল হক মিলনের ‘নূরজাহান’ অবলম্বনে। এর নাট্যরূপ দিয়েছেন জামাল রেজা, ফারজানা আফরিন রূপা, মৃত্তিকা গুণ এবং ইফতেখারুল চিশতী। পরিচালনা করেছেন রায়হান খান, অরুণ চৌধুরী, তাহের শিপন, ওয়াহিদ আনাম, এ. কে. আজাদ এবং ইসমাত আরা ইতি।
