আসছে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে মোশাররফ করিম অভিনীত বিশেষ টেলিফিল্ম ‘চা অথবা কফি’। লিটু সাখাওয়াতের চিত্রনাট্যে এর পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। মোশাররফ করিমসহ এতে আরও অভিনয় করেছেন—ভাবনা, অর্ষা, হামিদুর রহমান পাপ্পু, শাহানা, জনি, শিমুল, আল-আমিন।
চা খাবেন নাকি কফি খাবেন? যদি চা খান, খেয়ে মনে হবে কফি খেলেই ভালো হতো আর যদি কফি খান তাহলে মনে হবে মনে হবে চা’টাই বোধ হয় বেশি মজার ছিল। যদি শপিং এ যান দুটো জিনিস পছন্দ হলে কোনটা নিবেন তা নিয়ে কনফিউজড হওয়াটাই স্বাভাবিক। একটা নেওয়ার পর মনে হয় ওইটা নিলেই হয়তো ভালো হতো। এমন একটি চরিত্রে রূপদান করেছেন মোশাররফ করিম। তার দৈনন্দিন জীবনের সব কিছুতেই থাকে কনফিউজড। সে প্রেমের ক্ষেত্রেও থাকে কনফিউশন। এই কনফিউশনের উপরেই গড়ে উঠেছে টেলিফিল্মটি।
