অবশেষে ৪১ মেগাপিক্সেল ক্যামেরাসহ স্মার্টফোন অবমুক্ত করেছে নকিয়া। নকিয়া জানিয়েছে, তাদের লুমিয়া সিরিজের সর্বশেষ ১০২০ মডেলে তারা সংযুক্ত করেছে ৪১ মেগাপিক্সেল রেজ্যুলেশন ক্যামেরা। এখন পর্যন্ত কোনো মোবাইল ফোনে সংযুক্ত এটাই সবচেয়ে বেশি রেজ্যুলেশনের ক্যামেরা। রেজ্যুলেশনের দিক থেকেই কেবল নয়, ক্যামেরায় তোলা ছবিকে আরও পছন্দসই করতে নকিয়া এই ক্যামেরায় যুক্ত করেছে ছবি তোলার পরেও জুম-ইন এবং রিফ্রেম করার সুবিধা। ছবির মানকে কোনোভাবে ক্ষুণ্ন না করেই এই কাজগুলো করা যাবে বলে জানিয়েছে নকিয়া। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪.৫ ইঞ্চি আকৃতির অ্যামোলেড ডিসপ্লে। কোয়ালকমের ডুয়ালকোর স্ন্যাপড্রাগন প্রসেসরসহ আধুনিক স্মার্টফোনের সব সুবিধাই এতে থাকবে বলে জানিয়েছে নকিয়া। উইন্ডোজ এই ফোনটির দাম অবশ্য রাখা হয়েছে হাতের নাগালেই। ২৬ জুলাই থেকে এটি যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হবে ৩০০ ডলার মূল্যে।
