রমজান উপলক্ষে পহেলা জুলাই থেকে হ্রাসকৃত মূল্যে বিক্রি হচ্ছে মার্সেল ফ্রিজ। নিজস্ব কারখানায় উত্পাদন বৃদ্ধি পাওয়ায় ওভারহেড কষ্ট বা প্রতিটি পণ্যের উত্পাদন খরচ কমেছে। এজন্য এই মূল্য হ্রাস। মার্সেল চেষ্টা করছে ফ্রিজের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে। বিশেষ করে রোজার মাসে ক্রেতাদের প্রয়োজন এবং সুবিধার কথা চিন্তা করে মূল্যহ্রাসের এই সিদ্ধান্ত। মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা মোশারফ হোসেন রাজীব জানান, মার্সেল ফ্রিজের উত্পাদন বেড়েছে। ফলে প্রতিটি ফ্রিজের উত্পাদন খরচ কিছুটা কমে গেছে। এর সুফল যাতে সাধারণ ক্রেতারা পেতে পারেন সেই লক্ষ্যে ফ্রিজের দাম কমানো হয়েছে। তিনি জানান, মার্সেলের বিক্রয়োত্তর সেবার মানও বৃদ্ধি পেয়েছে। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সর্বোত্তম সেবা পৌঁছে দিচ্ছে মার্সেল। - প্রেস বিজ্ঞপ্তি
