জাতীয় মূসক সপ্তাহ উপলক্ষ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, মিরপুর ও মোহাম্মদপুর বিভাগ ঢাকা (পশ্চিম), ঢাকার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটির উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফিরোজ শাহ আলম (মূসক বাস্তবায়ন ও আইটি) এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা পশ্চি কমিশনারেট এর কমিশনার মো. সাইফুল ইসলাম। র্যালিটি মোহাম্মদপুর ও মিরপুর বিভাগের অধীনস্থ সকল রাস্তা প্রদক্ষিণ শেষে মোহাম্মদপুর বিভাগে শেষ হয়। এ ছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার আজিজুর রহমানসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং মূসক প্রদানকারী করদাতাগণ অংশগ্রহণ করেন। - প্রেস বিজ্ঞপ্তি
