বিইউএইচএসের ভিসি অধ্যাপক লিয়াকত

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৬
অধ্যাপক লিয়াকত আলি বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর প্রথম উপাচার্য নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সম্প্রতি প্রতিষ্ঠিত ‘বিইউএইচএস’ স্বাস্থ্যখাতে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাপক লিয়াকত আলি প্রতিষ্ঠালগ্ন থেকেই এর ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে নিয়োজিত ছিলেন। অধ্যাপক লিয়াকত আলি চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত নাচোল উপজেলার সব্দলপুর গ্রামের মরহুম মো. শাহাবুদ্দীন ও বেগম হামশা উদ্দীনের কনিষ্ঠ সন্তান। তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ও তদানীন্তন আইপিজিএমআর থেকে মেডিক্যাল বায়োকেমিষ্ট্রি বিষয়ে এমফিল ডিগ্রি লাভ করেন। ১৯৯০ সালে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল সেলবায়োলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি পথিকৃত্ ফাউন্ডেশন ও সংস্কৃতি বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা। -প্রেস বিজ্ঞপ্তি