শ্রীপুরে লরির ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৬
গতকাল শনিবার সকালে শ্রীপুর উপজেলার কাওরাইদ-গফরগাঁও সড়কের গোলাঘাট এলাকায় ইটভর্তি লরির ধাক্কায় আট মাসের অন্তঃসত্ত্বা মোটরসাইকেল আরোহী জাকিয়া সুলতানা (২২) ঘটনাস্থলেই নিহত হন এবং তার স্বামী চালক আনসারুল হক (৩০) গুরুতর আহত হন। আহত আনসারুল হককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতের ঘটনায় এলাকাবাসী লরির দুই হেলপার ইকবাল হোসেন (২০) ও আপেলকে (১৯) আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।