মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৭
শুক্রবার স্কুল ছুটি তাই বাড়ির পাশে বাওড় পাড়ে খেলতে খেলতে পা পিছলে বাওড়ের পানিতে পড়ে ডুবে যায় শাহিন (৮) নামের এক শিশু। খোঁজাখুঁজির পর বাওড়ের পানিতে পাওয়া যায় শাহিনের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঈশালডাঙ্গা গ্রামে। কালু মিয়ার পুত্র ঈশালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র শাহিনুর রহমান। শুক্রবার দুপুরে পুড়াপাড়া বাওড় পাড়ে খেলতে খেলতে বাওড়ের পানিতে পরে ডুবে যায়।