পবিত্র রমজানে কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি ও দাম কমাতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির আমদানিতে ২৫ শতাংশ শুল্ক (কাস্টমস ডিউটি) এবং ২০ শতাংশ এসডি (সাপ্লিমেন্টারি ডিউটি) প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই)। এতে কাঁচা মরিচের মূল্য ৭০ থেকে ৮০ টাকায় নেমে আসবে বলে আশা করছে এফবিসিসিআই। রমজানের বাকি দিনগুলোতে কাঁচা মরিচের এ আমদানি শুল্ক প্রত্যাহারের আহবান জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
