কুমারখালিতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৮
শনিবার কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া মাঠ হতে রাশেদ (৪০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রাশেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সোলেমান (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহত রাশেদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে রাশেদ মসজিদ থেকে বাড়ি আসে। এসময় প্রতিবেশী মসলেম তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে রাশেদকে আর খুঁজে পাওয়া যায়নি। শনিবার দুধকুমড়া মাঠে ক্ষেতমজুররা রাশেদের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্প সদস্যদের খবর দেয়। কুমারখালি থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে রাশেদ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেফতারকৃত মসলেমকে জিজ্ঞাসাবাদ চলছে।