নড়াইলে অবৈধ অস্ত্রে যুবকের আত্মহত্যা

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৯
নড়াইলের তুলারামপুরে পারিবারিক বিরোধের জের ধরে নিজের কাছে থাকা অবৈধ অস্ত্র মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছে মারূফ তরফদার (২৭) নামের এক যুবক। শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক জেলার সদর উপজেলার তুলারামপুর গ্রামের ফরিদ তরফদারের পুত্র। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলমাম জানান, সকালে মারূফের সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার মা তাকে কয়েকটি চড়-থাপ্পড় দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা অবৈধ পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে অবৈধ পিস্তল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।