দাগনভূঁঞা প্রেসক্লাবে কমিটি গঠন

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৯
দাগনভূঁঞা প্রেসক্লাবের ২০১৩-১৪ইং এর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার স্থানীয় আতাতুর্ক স্কুল মার্কেটের প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে সভাপতি মোহাম্মদ ওসমান গণি (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাছান কচি (দৈনিক সমকাল) নির্বাচিত হয়েছেন। অন্য কর্মকর্তারা হলেন—সহ-সভাপতি আব্দুর রহিম (স্বদেশ কণ্ঠ), যুগ্ম সম্পাদক আল রাশেদ ভূঁঞা (দৈনিক নোয়াখালী প্রতিদিন), কোষাধ্যক্ষ—ইয়াছিন করিম রনি (দৈনিক সচিত্র নোয়াখালী), প্রচার ও দপ্তর সম্পাদক- বেলায়েত হোসেন (দৈনিক ভোরের ডাক), ক্রীড়া, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক—কামাল উদ্দিন ভূঁঞা (নোয়াখালী কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য—আবু তাহের (দৈনিক সংগ্রাম), আবদুল্লাহ আল মামুন (দৈনিক নয়াদিগন্ত), বজলুর রহিম সুমন (ফেনীর সময়), মোহাম্মদ খালেদ (দৈনিক নয়াপয়গাম)।