সিরাজগঞ্জে মাইক্রোবাস চাপায় পথচারী নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৫০
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদে মাইক্রোবাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আঃ আওয়াল সদর উপজেলার মুলিবাড়ি গ্রামের মৃত ইবরাহিমের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেন জানান, আঃ আওয়াল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ নামক স্থানে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।