প্রয়াত সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারের ছোট ছেলে, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের ছোটভাই জাবিদ আহসান সোহেলের প্রথম জানাজার নামাজ গতকাল শনিবার বেলা ১২টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের মসজিদে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজায় অংশ নেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সাবের হোসেন চৌধুরী এমপি, রহমত আলী এমপি, আ.ক.ম মোজাম্মেল হক এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আখতারউজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আজমতউল্লা খানসহ অসংখ্য নেতাকর্মী ও এলাকাবাসী। এছাড়া বাদ জোহর তাদের গ্রামের বাড়ি গাজীপুর মহানগরীর হায়দরাবাদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আহসানউল্ল¬াহ মাস্টারের কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়েছে। গতকাল শনিবার ভোর ৫টার দিকে জাবিদের লাশ বাংলাদেশে এসে পৌঁছে।
