বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সুড়ঙ্গ তৈরি করবে চীন

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২২:৩২
চীন ৪ হাজার ২শ’ কোটি ডলার ব্যয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সুড়ঙ্গ তৈরি করবে। ১২৩ কিলোমিটার (৭৬ দশমিক ৪ মাইল)দীর্ঘ এ সুড়ঙ্গ তৈরি করা হবে লিয়াওনিং প্রদেশের উত্তর-পূর্বের দালিয়ান বন্দর থেকে শুরু করে পূর্বাঞ্চলীয় শ্যানডং-এর ইয়ান্টি শহর পর্যন্ত। চীনের ইকোনোমিক নেট ওয়েবসাইট একথা জানিয়েছে। ১২৩ কিলোমিটার (৭৬ দশমিক ৪ মাইল) দৈর্ঘ্যের এ সুড়ঙ্গ ছাড়িয়ে যাবে বর্তমানে বিশ্বের সর্ববৃহত্ সমুদ্র সুড়ঙ্গ জাপানের সেইকানকে, যার দৈর্ঘ্য ৫৪ কিলোমিটার। তবে এ সুড়ঙ্গ তৈরির কাজ কখন শেষ হবে তা জানানো হয়নি খবরে।