বৃষ্টি হলেই মাঠে জমে হাঁটু পানি। ড্রেনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন মাঠে পানি জমে থাকছে- এর মধ্যদিয়েই আসা যাওয়া করে লেখাপড়া করছে ছাত্রীরা ।
বাঞ্ছারামপুর উপজেলা সদরে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের অবস্থা এখন এমনই । স্কুল প্রতিষ্ঠার ৪০ বছর পরও মাঠ সংস্কার না করায় বৃষ্টির পানিতে তলিয়ে যায় পুরো মাঠটি । এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি স্কুল ভবনের নিচতলা মাঠের সমান্তরাল হওয়ায় বৃষ্টি আসলেই মাঠে হাঁটু পানি জমে প্রধান শিক্ষক, কেরানির রুম পানিতে তলিয়ে যায় । দীর্ঘদিন মাঠে বৃষ্টির পানি থাকার কারণে ছাত্রীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। বৃষ্টির পানি নামার ব্যবস্থা না থাকায় পরিবেশও দূষিত হচ্ছে। জমে থাকা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব মোঃ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এটা দীর্ঘ দিনের সমস্যা। এ ব্যাপারে জরুরীভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
