বঙ্গোপসাগরে ডুবে পর্যটক যুবকের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২২:৩৭
বঙ্গোপসাগরে গতকাল শনিবার বিকালে গোসল করার সময় পানিতে ডুবে মনডুস (২২) নামে এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালীর সেনবাগ থানার লদুয়া মজুমদার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারে ৩ দিন আগে মামার বাড়িতে বেড়াতে আসেন মনডুস। এক মামাত ভাইকে নিয়ে গতকাল বিকালে সাগরে গোসল করতে গেলে পানিতে ডুবে তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত মনডুস পেশায় বিক্রয় কর্মী ছিলেন বলে জানা গেছে। রবি লাইফগার্ডের ইনচার্জ ছৈয়দ নূর জানান, মনডুসসহ ২ যুবক গতকাল বিকালে বঙ্গোপসাগরে গোসল করছিল। এ সময় মনডুস সাগরে ডুবে গেলে উদ্ধার কর্মীরা প্রায় এক ঘন্টা খোঁজার পর তার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে ময়না তদন্তের জন্য তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।