ক্ষমতার দম্ভ ভুলে জনগণের পাশে দাঁড়ান

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২২:৩৮
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ক্ষমতার দম্ভ ভুলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাধারণ জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, মনে রাখতে হবে জনগণই ক্ষমতার উত্স। সিটি করপোরেশনের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচনে পরাজয় আর দলীয় বিপর্যয় এক নয়। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে যে দলের ইতিহাস জড়িত সে দলের পরাজয় হতে পারে না। তিনি গতকাল শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন । উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক আ. গনি ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা এ বি এম তারেক, পরিমল চন্দ্র ঘোষ, আবুল হাশেম ভুঁইয়া , মোশারফ হোসেন, শরিফুল ইসলাম তোরণ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।