সিলেট সিটির ওয়ার্ড কাউন্সিলর মিহাদ গ্রেফতার

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২২:৩৮
সিলেট সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহমান মিহাদকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর কামালগড়স্থ বাসা থেকে গত শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। কোতয়ালী থানার ওসি নাসির উদ্দিন জানান, কাউন্সিলর আবদুর রহমান মিহাদের বিরুদ্ধে চেক ডিজঅনারের বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে একটি মামলায় তার সাজা হয়েছে।