আবদুল হাকিম
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলমের পিতা আবদুল হাকিম কন্ট্রাকটারের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের মাগফিরাত কামনায় বন্ধ,ু সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মোঃ আবুল হোসেন
মাগুরা জেলার সদর পারনান্দু-য়ালী গ্রামের সমাজসেবক মোঃ আবুল হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী আজ। তার আত্নার মাগফেরাত কামনা করে মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।
