শোক সংবাদ

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২২:৪০
আব্দুল খালেক খান শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুল খালেক খান (৭২) শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নূর ইসলাম দাগনভূঞা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের পিতা নূর ইসলাম (৮১) গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আ. সাত্তার মিঞা পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সরকারি কর্মকর্তা আ. সাত্তার মিঞা গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। আব্দুর রহমান দৈনিক ইত্তেফাকের ভূঙ্গামারী উপজেলা সংবাদদাতা, প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক উত্তরের সংবাদের সম্পাদক ও প্রকাশক আনোয়ারুল হকের পিতা আব্দুর রহমান (৭৫) গতকাল এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মো. খোরশেদ আলম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম (৫০) গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান গভীর শোক প্রকাশ করেছেন।