সম্প্রতি কিশোরগঞ্জে গিয়েছিলাম। শহরে ঢুকেই দেখি রাস্তাঘাটের বেহার দশা। রিকশা যে দিকে গেছে সেদিকেই চোখে পড়েছে রাস্তার এখানে ওখানে গর্ত হয়ে গেছে; আবার কোথাওবা ইট খোয়া পিচ উঠে গিয়ে কাদামাটি জমে উঠেছে। এই বর্ষায় কিশোরগঞ্জ শহরের রাস্তা গ্রামের মাটির রাস্তার মতো কর্দমাক্ত হয়ে আছে। এই রাস্তায় পায়ে হেঁটে চলতে গিয়ে পিছলে পড়ে যাওয়াই স্বাভাবিক। রিকশাঅলা বললো, গাঁও-গেরামের রাস্তাও এর চেয়ে ভালো। রাস্তা মেরামতের দিকে কারোই নজর নেই। আপনার কষ্ট হচ্ছে কিছুই করার নেই। ঢাকায় ফিলে গিয়ে বদনাম যেন না করেন...।” কথাগুলো শুনে রিকশাঅলাকে বললাম, আমিতো এদেশের নাগরিক। তবে বিদেশি কেউ যদি বেড়াতে এসে কিশোরগঞ্জ শহরের রাস্তাঘাটের এ বেহাল অবস্থা দেখেন -বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন,
রূপনগর, ঢাকা
