কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক এবং মাদক বিক্রির নগদ তিন লাখ ৩২ হাজার টাকাসহ এমদাদুল হক মারুফ (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। সে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রুখ মিয়ার ছেলে। আজ সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, মাদক বিক্রেতা এমদাদুল হক মারুফ নিজ ঘরে অবৈধভাবে মাদক ক্রয়-বিক্রয় করছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৩শ গ্রাম গাঁজা, ৮শ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৩২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় অবৈধভাবে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল ও জব্দকৃত নগদ টাকাগুলো মাদক বিক্রয়ের টাকা।
আরও পড়ুন: জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের এখতিয়ার নিয়ে দুদকের আবেদন খারিজ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
