আজকের রাশিফল

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ১৯:৪০
আজ ৩০ আষাঢ় ১৪২০ বঙ্গাব্দ এবং ৪ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা:২ ও ৫। শুভবার: সোম ও বুধবার। শুভরত্ন:পান্না ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি: অনুভূতিপ্রবণ ও আত্মবিশ্বাসী। স্মরণশক্তি ও বিশ্লেষণী ক্ষমতার অধিকারী। পরিকল্পনা ও নিয়মানুসারে কাজ করতে পারেন। বন্ধু ও পরিচিতজন এবং পরিবেশ আপনাকে বেশ প্রভাবিত করতে পারে। মূলত আপনি চরমপন্থি। নিজের কাজের ক্ষেত্রে অনমনীয়। চাটুকারিতা ক্ষতির কারণ হতে পারে। ভ্রমণ ও পরিবর্তনের প্রতি ঝোঁক আছে। সাফল্য লাভের জন্য আরও কৌশলী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: আরভিং স্টোন, আইজাক বশোভিজ সিংগার, জেরাল্ড ফোর্ড, রানী হামিদ, আমজাদ হোসেন, জেনারেল টিক্কা খান, মোস্তফা আনোয়ার। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। সামাজিক বা রাজনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। দৈনন্দিন কাজকর্মে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন আসতে পারে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। বাণিজ্যিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ কোন অসামাজিক কাজে না জড়ালেই ভালো করবেন। অন্যথায় দুর্নামের সম্মুখীন হতে পারেন। কেউ ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবে না। কোন শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রত্যাশিত সুযোগ হাতে আসতে পারে। অকারণে ঝুঁকি না নিলেই ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে। বিবাদ-বিসংবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজকর্মের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। গুরুত্বপূর্ণ কোন ব্যাপারে সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। প্রণয় সংক্রান্ত ব্যাপারে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। কারো সহযোগিতায় কর্মোন্নতির সৃষ্টি হতে পারে। বৈবাহিক ব্যাপারে যোগাযোগের সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ভাই-বোনদের কারো সহযোগিতা পেতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। ওরা আজ আপনার ক্ষতি করার ব্যর্থ চেষ্টা করতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ালেই ভালো করবেন। অনাকাঙ্ক্ষিত কোন সমস্যার উদ্ভব হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ কোন শোক সংবাদ পাওয়ার আশংকা আছে। কন্ট্রাক্টর এবং সাপ্লাইয়ারদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারেন। যে কোন পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখুন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ধর্মীয় ও সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পূর্বের যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কর্মসংস্থানের প্রচেষ্টা সফল হতে পারে। কর্মসংস্থানের ব্যাপারে প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন সমস্যার উদ্ভব হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে যেন কোন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ সরকারি কোন কাজে হাত না দিলেই ভালো করবেন। দাম্পত্য ক্ষেত্রে ভুল বুঝাবুঝি পরিহার করে চলার চেষ্টা করুন। ব্যবসায়ে হিসাবপত্র সম্পর্কে সতর্ক থাকুন। কারো দ্বারা প্রতারিত হওয়ার আশংকা আছে। অংশীদারী ব্যবসায় কোন ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চিত্রশিল্পী ও অভিনেতাদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। বৈজ্ঞানিক গবেণায় সুযোগ ও সাফল্য আসতে পারে। অধ্যাপকদের পেশাগত ক্ষেত্রে সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে।