আজকের রাশিফল

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ১৯:৪৭
আজ ৩১ আষাঢ় ১৪২০ বঙ্গাব্দ এবং ৫ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা:২ ও ৬। শুভবার: সোম ও শুক্র। শুভরত্ন:হীরা ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল মিশুক ও সৌন্দর্যপ্রিয়। আপনার হূদয় উষ্ণ ও উদ্দীপনায়পূর্ণ। আপনি কর্মঠ। তবে দ্বন্দ্ব ও সংঘাতে না গিয়ে সহানুভূতি সহযোগিতা ও ডিপ্লোম্যাসীর মাধ্যমে সবকিছু করতে চান। শিল্প সাহিত্য বিনোদন ও ভ্রমণের প্রতি রয়েছে সহজাত আকর্ষণ। বিপরীত লিঙ্গ আপনাকে সহজেই প্রভাবিত করতে পারে। পরিবারের প্রতি আপনার আনুগত্য শর্তহীন। আশাবাদী দৃষ্টিভঙ্গি আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রশিল্পী রেমব্রান্ড, আয়াতুল্লাহ আলী খামেনী, রশীদ হায়দার, সাহিত্যিক কাজী আবদুস সাত্তার, রাইসুল ইসলাম আসাদ, অক্ষয়কুমার দত্ত, স্বামী পরমান্দ স্বরস্বতী। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কর্মস্থলে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। আবেগপ্রসূত কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। চাকরি পরিবর্তনের কোনো সুযোগ পেলে গ্রহণ করুন। সামাজিক বা রাজনৈতিক কাজে ব্যস্ত হতে পারেন। বিরোধপূর্ণ কিছুতে না জড়ালেই ভালো করবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ মন ভালো থাকবে না। দুশ্চিন্তার জন্য কাজ-কর্মে মনযোগ দেয়া কঠিন হবে। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করুন। ব্যবসায়িক ক্ষেত্রে সাময়িক মন্দায় হতাশ না হলেই ভালো করবেন। অনাদায়ী অর্থ আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ দৈনন্দিন কাজ-কর্মে অগ্রগতি আশা করা যায়। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কেউ ক্ষতি করার চেষ্টা করলে সফল হবে না। বিপরীত লিঙ্গের সংশ্রব এড়িয়ে চলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পেশাগত ক্ষেত্রে সাফল্যের ছাপ রাখতে পারবেন। অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। রোমান্টিক বিষয়াদির প্রতি আকৃষ্ট না হলেই ভালো করবেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি সামগ্রিকভাবে খুব একটা ভালো নাও যেতে পারে। কাজ-কর্মে ভুল হওয়ার আশঙ্কা বেশি। মানসিক অশান্তিতে ভুগতে পারেন। যেকোনো বাধাকে মনের জোর দিয়ে অতিক্রম করার চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আজ ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কোনো সন্তানের জন্য উদ্বিগ্ন হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। বৈবাহিক বিষয়ে ভালো কোনো যোগাযোগের সম্ভাবনা আছে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। রোমান্স শুভ নয়। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। রাজনৈতিক প্রতিপক্ষ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আর্থিক দিক ভালো যেতে পারে। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারে। ভাইবোনদের কেউ আজ আপনার সহযোগিতায় এগিয়ে আসতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ মন ভালো থাকবে না। কোনো কাছের মানুষের মৃত্যুর সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্মহীনদের কর্মসংস্থানের প্রচেষ্টা জোরদার করুন। এ ব্যাপারে প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। সমাজসেবার কাজে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোন আত্মীয় আজ আপনার কাজে লাগবে। ভ্রমণের উদ্যোগ সফল হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হওয়ার আশঙ্কা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। সন্তানের কোনো সমস্যায় উদ্বিগ্ন হতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক দিক ভালো যাবে। একাধিক সূত্র হতে অর্থাগম হতে পারে। কোনো সরকারি কাজে ঝামেলার সৃষ্টি হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দেয়ার আশঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। বিদেশযাত্রায় উদ্যোগ সফল হতে পারে। সৃজনশীল কাজে উন্নতির সম্ভাবনা আছে। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্য এবং আর্থিক দিক ভালো যাবে। রোমান্টিক যোগাযোগ শুভ।