বিনোদন প্রতিদিন চয়েজ

ভালোবাসার চতুষ্কোণ

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ১৯:৫৪
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার হচ্ছে। শিহাব শাহীনের মূল ভাবনায় নাটকটি যৌথভাবে লিখেছেন—শিহাব শাহীন, মেজবাহ উদ্দিন সুমন ও ইফফাত আরেফিন তন্বি। শিহাব শাহীনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন—অপূর্ব, জাকিয়া বারী মম, শাহরিয়ার শুভ, মৌটুসী, সাজু খাদেম, তানিয়া হোসেন, মৌসুমী হামিদ, নাঈম, মাসুম আজিজ, সুষমা সরকার, উজ্জ্বল, সাব্বির, শামসুল আলম বকুল, ফেরদৌসী লিনা, খালেকুজ্জামান, বকুল প্রমুখ।