++ এক পেশাদার পকেটমারের ছয় মাসের জেল হলো। কিন্তু যেদিন তার জেল থেকে ছাড়া পাওয়ার কথা সেদিন কারা কর্তৃপক্ষ হিসেব করে দেখলেন যে তাকে আসলে ভুল করে এক মাস অতিরিক্ত জেল খাটানো হয়েছে। তাই জেল থেকে ছাড়া পাওয়ার মুহূর্তে জেলার পকেটমারকে ডেকে বললেন, ‘দেখ, আমরা খুবই দুঃখিত যে আমাদের হিসেবের ভুলের কারণে তোমাকে এক মাস অতিরিক্ত জেল খাটানো হয়েছে।’ এই কথা শুনে পকেটমারটি বিন্দুমাত্র দুঃখ প্রকাশ না করে সাথে সাথেই জবাব দিল, ‘না জেলার সাহেব, এতে দুঃখিত হওয়ার কিছু নেই। আপনার আমার হিসেব তো আজই শেষ হয়ে যাচ্ছে না। এর পরে কোনোবার সাজা হলে না হয় দু’মাস কম জেল খাটাবেন। এতে আপনারও লস হলো না, আর আমারও সুদে আসলে পুষিয়ে গেল!’
++ শিক্ষক :তুমি কি ফরাসি ভাষা বোঝো?
ছাত্র :জ্বি স্যার, সাথে বাংলা বলে দিলে বেশ বুঝতে পারি।
++ :বিয়ের আগে তো খুব বলতে যে আমার মতো মেয়ে দুনিয়াতে আর দ্বিতীয়টি খুঁজে পাবে না! আর এখন?
:এখনও মত অনেকটা আগের মতোই আছে, তবে মতের বিশ্লেষণটা পাল্টেছে?
:কেমন?
:মানে এখন ভাবি তোমার মতো মেয়ে পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে না পাওয়াই মঙ্গল!
++ প্রথম বান্ধবী :হ্যাঁ রে, তোর নতুন ছেলেবন্ধুটা কেমন?
দ্বিতীয় বান্ধবী :এমনিতে ভালোই, তবে কিছু কিছু বিষয়ে আমাদের দুজনের দৃষ্টিভঙ্গি আর চাহিদার বেশ পার্থক্য আছে?
প্রথম বান্ধবী :কী কী বিষয়ে শুনি?
দ্বিতীয় বান্ধবী :এই যেমন ধর, গহনা, শপিং, নতুন গাড়ি ইত্যাদি বিষয়ে আর কি!
