সৈয়দপুরে যত্রতত্র অবৈধ ডায়াগনস্টিক সেন্টার

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২০:৫৭
সৈয়দপুরে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিক। ওইসব ডায়াগনস্টিক সেন্টারগুলো স্কিনিং না করে রক্ত সংগ্রহ করে রোগীর দেহে সঞ্চালন করছে। এতে এইডসসহ নানা ঘাতক ব্যাধি একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়িয়ে পড়ছে। সৈয়দপুরে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এগুোলোর মধ্যে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার অনুমোদন বিহীন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক চিকিত্সক জানান, একমাত্র রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে রক্ত স্কিনিংয়ের যন্ত্রপাতি রয়েছে। হাসপাতাল ছাড়া অন্য কোথাও এই টেস্টের সুযোগ নেই। স্কিনিং ছাড়াই রক্ত সঞ্চালন ঝুঁকিপূর্ণ হলেও দিনের পর দিন চলছেই, প্রতিকারের কোন ব্যবস্থা নেই।