ইবিতে ৫১ কোটি ৬৬ লাখ টাকার বাজেট

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২০:৫৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ অর্থবছরের বাজেট সর্বমোট ৫১ কোটি ৬৬ লাখ টাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক এ বাজেট বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে নিজস্ব আয় ধরা হয়েছে ৬ কোটি ১০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুদানপ্রাপ্ত ৪৫ কোটি ৫৬ লাখ টাকা। বাজেট বই হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী সরকারের নিকট ৬২ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। কিন্তু সরকার থেকে পাওয়া গেছে ৪৫ কোটি ৫৬ লাখ টাকা। ফলে চাহিদা অনুযায়ী বাজেট না পাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী অর্থ প্রদানের জন্য সরকারের নিকট অনুরোধ এবং বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ আয় বৃদ্ধির জন্য কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে ট্রেজারারকে আহবান জানান ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার।