রূপগঞ্জে চাঁদা না দেয়ায় দেওয়াল নির্মাণ বন্ধ

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২০:৫৮
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গতকাল শনিবার রূপগঞ্জে ভোলাব ইউনিয়নের চারিতাল্লুক গ্রামের হোসনে আরা বেগমের জমিতে বাউন্ডারী দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। জানা গেছে, ভোলাব ইউনিয়নের মোচারতাল্লুক মৌজার আরএস ৭৬৬ নং দাগের ৪ শতাংশ জমি পৈতৃক সূত্রে মালিক শরত আলীর ওয়ারিশদের কাছ থেকে হোসনে আরা বেগম ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই চারিতাল্লুক গ্রামের মিন্নত আলীর ছেলে মাকসুদুর রহমান দু’লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মাকসুদুর রহমান ও তার পাঁচ-ছয়জনের বাহিনী নিয়ে জমির মালিককে গালিগালাজ করে। এ সময় প্রতিবাদ করায় সন্ত্রাসীরা হোসেন আরা বেগমকে হত্যার হুমকি দেয় এবং বাউন্ডারী দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেয়। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।