পলান মোড় এখন পায়রা চত্বর

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২০:৫৯
কুমারখালি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ হোস্টেল সংলগ্ন তেমাথা “পলান”, “ওহাব” ও খোকন মোড় নামেই বেশ পরিচিত। এ স্পটটির নাম আগে যাই থাকুক না কেনো এখন ধীরে ধীরে পায়রা চত্বর নামে পরিচিত হচ্ছে। কুমারখালি পৌর কর্তৃপক্ষ সেসময় সিদ্ধান্ত নেয় শহরের ৬টি গুরুত্বপূর্ণ স্পটে বিশেষ ভাস্কর্য নির্মাণের জন্য। সেই ধারাবাহিকতায় এ মোড়ে পৌরসভা কর্তৃপক্ষ নির্মাণ করে পায়রা ভাস্কর্য। এখন ধীরে ধীরে পলান মোড় পায়রা চত্বর নামে পরিচিত হয়ে উঠছে। এ ব্যাপারে কুমারখালি পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুন বলেন, শহরকে সৌন্দর্যবর্ধন করতে আরো কিছু পরিকল্পনা পৌর কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে।