কুমিল্লায় নদী থেকে লাশ উদ্ধার

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২১:০০
কুমিল্লায় গোমতী নদী থেকে ১টি লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার দেবিদ্বার উপজেলার বিনাইপাড় এলাকা থেকে গতকাল রবিবার ১টি লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকালে উপজেলার বিনাইপাড় এলাকায় গোমতী নদীতে স্থানীয়রা একটি ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) গলিত লাশ উদ্ধার করে। তার পরনে ছিল লাল শার্ট ও জিন্স প্যান্ট।