শেরপুরের স্কুলে কেয়ারের উদ্যোগে সবজি বাগান

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২১:০১
বেসরকারি সাহায্য সংস্থা কেয়ার বাংলাদেশ শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ১৩ জুলাই প্রকল্পের উপজেলা কমিটি বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথ পরিদর্শন করেন। কমিটিতে ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম, শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোলায়মান আলী, শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম।