নিখোঁজ হওয়ার দীর্ঘ দেড় মাস পরেও বরিশালের গৌরনদী উপজেলার সালতা গ্রামের পল্লী চিকিত্সক সোনামিয়া সরদার (৭০) এর সন্ধান মেলেনি। তার পরিবারের সদস্যরা জানান, গত ২৫ মে তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ বাজার এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। সোনামিয়া কালিগঞ্জ বাজারের অলিউল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ওই এলাকায় কানের কোয়াক ডাক্তার ছিলেন। তার সন্ধান না পেয়ে পুত্র এমদাদুল হক গত ১৮ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি দায়ের করেন।
