ইফতারিতে ক্ষতিকর রং ব্যবহারের দায়ে গ্রেফতার ৮

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২১:৩০
রাজধানীর ইফতার বাজারে অভিযান চালিয়েছেন র্যাব সদস্যরা। গতকাল রবিবার উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইফতারিতে ক্ষতিকর রং, হাইড্রোজ ব্যবহার ও খোলা খাবার বিক্রির অপরাধে ৮ জনকে গ্রেফতার করে র্যাব-১-এর সদস্যরা। গ্রেফতারকৃতদের প্রত্যেককে জেল-জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। তিনি বলেন, খাবারে ক্ষতিকারক রং মেশানো হচ্ছে, খাবার সাদা করতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর হাইড্রোজ, বুন্দিয়া, জিলাপি, ছোলা, বেগুনি, চিকেন ফ্রাই ইত্যাদি তৈরিতে ক্ষতিকর রং মেশানো হচ্ছে। এছাড়া খাবার প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। এতে করে খাবারে ধুলাবালি জমা হচ্ছে। এসব খাবার খেয়ে পরবর্তীতে পেটের পীড়া হচ্ছে। ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন র্যাবের সহকারী পরিচালক জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন মত্স্য অধিদপ্তরের পরিচালক ড. শামসুল হক, ডিসিসি দক্ষিণের খাদ্য পরিদর্শক হারুন অর রশীদ।