পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিত্ হত্যা মামলায় বাদী সাক্ষ্য দিয়েছেন। গতকাল রবিবার এ হত্যা মামলার বাদী সুত্রাপুর থানার উপ-পরিদর্শক জালালউদ্দিন এ সাক্ষ্য দেন।
জবানবন্দিতে বাদী বলেন, গত বছরের ৯ ডিসেম্বর ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালীন ভিক্টোরিয়া পার্কের উত্তর পাশে বিশ্বজিেক কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা করি। এ মামলার আট আসামি বর্তমানে কারাগারে আছেন। তিনি আরও বলেন, বিভিন্ন মিডিয়া ও তদন্ত কর্মকর্তার মাধ্যমে জানতে পারেন অভিযোগপত্রভুক্ত আসামিরা এ হত্যার সঙ্গে জড়িত রয়েছেন। জবানবন্দি শেষে কারাগারে থাকা ৮ আসামির পক্ষে ৭ জন ও পলাতক ১৩ আসামির পক্ষে ১৩ আইনজীবী এ সাক্ষীকে জেরা করেন।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মো. শফিউল্লাহ এ সাক্ষীর জবানবন্দি ও জেরা রেকর্ড করেন। একইসঙ্গে পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২১ জুলাই ধার্য করেন।
