শতভাগ শিশুকে স্কুলে ভর্তির ক্ষেত্রে সাফল্যে বাংলাদেশ বিশ্ব মডেল :শিক্ষামন্ত্রী

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২১:৩৩
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৫ সালের মধ্যে শতভাগ শিশুকে স্কুলে ভর্তি করার লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকলেও বাংলাদেশ ২০১২ সালের মধ্যেই তা অর্জন করে বিশ্ব মডেলে পরিণত হয়েছে। তিনি সাধারণ, মাদরাসা শিক্ষা এবং কারিগরি শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি রবিবার সকালে ব্যানবেইস ভবনে বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো (বিএনসিইউ) কনফারেন্স হলে ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অরগানাইজেশন (আইসেসকো) এবং বিএনসিইউ-এর যৌথ উদ্যোগে আয়োজিত ইউনেস্কোর চার দিনব্যাপী আঞ্চলিক বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।